সবাই কেমন আছেন ? আশা করি ভাল। অ্যান্ড্রয়েড এখন শীর্ষস্থাণীয় মোবাইল অপারেটিং সিস্টেম হিসাবে জনপ্রিয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে, রুট এবং অান-রুট ডিভাইসগুলির জন্য অনেক অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ্লিকেশনই বের হয়েছে। তাই আমি টেকটিউনস পাঠকদের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য ২০১৭ সালের সেরা হ্যাকিং অ্যাপসের তালিকা প্রস্তুত করেছি, যেটা একজন প্রযুক্তি উত্সাহী, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর বা একজন নৈতিক হ্যাকারের অনেক কাজে আসতে পারে। আমার এই তালিকায় Hackode, zANTI, Shark for Root, ইত্যাদির মত জনপ্রিয় Wi-Fi এবং ফোন হ্যাকিং অ্যাপগুলি রয়েছে।
শিল্প পর্যালোচনা এবং আমার নিজস্ব অভিজ্ঞতা উপর ভিত্তি করে, এখানে এথিক্যাল হ্যাকার এবং সিকিউরিটি গবেষকরা ব্যবহার করতে পারেন এমন ১৫টি শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ্লিকেশনের (ফ্রি) একটি সংকলন প্রকাশ করেছি। অ্যাপ্লিকেশনগুলির বর্ণনা সহ, আর অবিলম্বে শুরু করতে সহায়তা করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এবং ডাউনলোড লিঙ্ক (প্লে স্টোর বা APK লিঙ্ক) প্রতিটি অ্যাপ বর্ণনার নিচে দিয়ে দিয়েছি।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, টেকটিউনস এই তালিকাটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে প্রকাশ করছে। অনৈতিক উদ্দেশ্যে বা কোনো খারাপ ব্যাপারে অ্যাপগুলো কাজে লাগালে আমি বা টেকটিউনস, কেউ দায়ী থাকবে না।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য ১৫টি সেরা ফ্রি হ্যাকিং অ্যাপস
১. AndroRAT 
AndroRAT, অ্যান্ড্রয়েড এবং RAT (রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুলস) এর অর্থ বহন করে। এই সেরা ফ্রি হ্যাকিং টুলটি অনেক আগে ক্লায়েন্ট/সার্ভার অ্যাপ্লিকেশন হিসেব বের হয়েছিল। এই অ্যাপটি আপনাকে এন্ড্রয়েড সিস্টেমকে দূরবর্তী অবস্থান থেকে নিয়ন্ত্রণ করতে এবং এর থেকে তথ্য আনতে দেবে। এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি বুট হবার পরে একটি সার্ভিস হিসাবে চলতে থাকে। সুতরাং, একজন ব্যবহারকারীকে বারেবারে সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে হবে না। এই অ্যাপ আপনাকে একটা কল বা এসএমএস দ্বারা সার্ভার সংযোগ ট্রিগার করার ক্ষমতা প্রদান করে।
এই দরকারী অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ দিয়ে contact, call log, message, এবং location সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। অ্যাপ্লিকেশন এছাড়াও এই অ্যাপ দিয়ে আপনি দূরবর্তী অবস্থান থেকে রিসিভড মেসেজ এবং ফোন এর অবস্থা মনিটরিং করতে পারবেন। এছাড়াও আপনি ফোন কল, টেক্সট পাঠানো, ক্যামেরা থেকে ছবি তোলা, ডিফল্ট ব্রাউজারে URL খোলা ইত্যাদি করতে পারবেন।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — AndroRAT
২. Hackode 
২০১৭ সালের হ্যাকিংয়ের শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড অ্যাপসের তালিকায় দ্বিতীয় সম্বরে আছে Hackode। এটি এমন একটি অ্যাপ্লিকেশন যা মূলত নৈতিক হ্যাকার, আইটি বিশেষজ্ঞ এবং পেন টেস্টারদের জন্য একাধিক টুলসের একটি সংগ্রহ। অ্যাপ্লিকেশনটিতে তিনটি মডিউল আছে - Reconnaissance, Scanning, এবং Security Feed।
এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, আপনি Google hacking, SQL Injection, MySQL Server, Whois, Scanning, DNS lookup, IP, MX Records, DNS Dif, Security RSS Feed, Exploits ইত্যাদি ব্যবহার করতে পারবেন। শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ আর এটি আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য জিজ্ঞাসা করে না।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — Hackode
৩. zANTI 
zANTI একটা বিখ্যাত অ্যান্ড্রয়েড হ্যাকিং স্যুট যেটা তৈরি করেছে Zimperium। এই সফ্টওয়্যার স্যুটে একাধিক টুলস আছে যেগুলি পেন টেস্টিং বা অনুপ্রবেশ পরীক্ষার উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত। এই মোবাইল পেন টেস্টিং টুলকিট ব্যবহার করে নিরাপত্তা গবেষকরা সহজেই একটা নেটওয়ার্ক স্ক্যান করতে পারবে। এই টুলকিট দিয়ে উন্নত হ্যাকিং পরিবেশের আইটি অ্যাডমিনিস্ট্রেটররা একাধিক malicious (ক্ষতিকারক) টেকনিক সনাক্ত করতে পারবেন।
zANTI আপনার এন্ড্রয়েড ডিভাইসে ব্যাক্ট্যাকের ক্ষমতা এনেছে এমন একটি অ্যাপ বলা যেতে পারে। যত তাড়াতাড়ি আপনি zANTI তে লগ ইন করবেন, এটি সমগ্র নেটওয়ার্কে ম্যাপ করে এবং তাদের ওয়েবসাইটগুলিকে পরিদর্শন করার জন্য নিজস্ব কুকিস sniffs করে - ডিভাইসগুলি ARP cache poisoning-এর জন্য।
এই অ্যাপ্লিকেশনে network mapping, port discovery, sniffing, packet manipulation, DoS, MITM এবং আরো অনেক মডিউল আছে। এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — zANTI
৪. cSploit 
cSploit নিজেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সবচেয়ে উন্নত এবং সম্পূর্ণ আইটি নিরাপত্তা টুলকিট বলে দাবি করে। এটি এমন একটি টুল যাতে local hosts, finds vulnerabilities এবং তাদের exploits, cracks Wi-Fi password, installs backdoors, ইত্যাদির মত অনেক টুলস আছে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — cSploit
৫. FaceNiff 
FaceNiff একটি শীর্ষস্থাণীয় অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ্লিকেশন যেটা আপনাকে আপনার WiFi নেটওয়ার্ক ট্র্যাফিককে intercept এবং sniff করতে দেয়। এই টুলসটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে মানুষের ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক মিডিয়া ওয়েবসাইটের নজরদারি করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই হ্যাকার-প্রিয় টুলটি WiFi নেটওয়ার্কে কুকিজ চুরি করে এবং একজন হ্যাকারকে ভিকটিমের অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস দেয়।
FaceNiff হ্যাকিং অ্যাপটি ডেভেলপ করে Bartosz Ponurkiewicz যে ডেক্সটপের Firefox হ্যাকিং-এর জন্য Firesheep লিখেছে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — FaceNiff
৬. Shark for Root 
Shark for Root সিকিউরিটি বিশেষজ্ঞ এবং হ্যাকার জন্য একটি অ্যাভান্স টুলস। এই টুলসটি ট্রাফিক snipper হিসাবে কাজ করে এবং Wi-Fi, 3G, এবং FroYo tethered মোডে কাজ করে। রুট অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফ্রি হ্যাকিংয়ের অ্যাপ্লিকেশনে আপনি tcpdump কমান্ড ব্যবহার করতে পারেন।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে —Shark For Root
৭. Droidsheep 
Droidsheep একটি কার্যকর হ্যাকিং অ্যাপ্লিকেশন যা ওয়াইফাই নেটওয়ার্কে আগ্রহী নিরাপত্তা বিশ্লেষকদের জন্য নির্মিত। অ্যাপ্লিকেশনটি নেটওয়ার্কের মধ্যে ওয়েব সেশন প্রোফাইল হাইজ্যাক করার ক্ষমতা রয়েছে। এটি প্রায় সব সার্ভিস এবং ওয়েবসাইটের সাথে কাজ করে।
Droidsheep অ্যাপ্লিকেশনটি একটি রাউটার কাজ করে সব Wi-Fi নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করে এবং সক্রিয় সেশন প্রোফাইল fetche করে। এই অ্যাপ্লিকেশন দিয়ে, কেউ ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট স্নিফ করতে পারে।
অন্যদিকে DroidSheep Guard, অ্যাপ্লিকেশনের আরেকটি সংস্করণ, যেটা আপনাকে নেটওয়ার্কের ARP-Snoofing সনাক্ত করতে সহায়তা করে যাতে করে FaceNiff, Droidsheep এবং অন্যান্য সফ্টওয়্যার দ্বারা আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — Droidsheep
৮. DroidBox 
DroidBox একটি অ্যাপ্লিকেশন যা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ডাইনামিক বিশ্লেষণ করে। অ্যাপ্লিকেশন ব্যবহার করে, APK প্যাকেজ, নেটওয়ার্ক ট্র্যাফিক, এসএমএস এবং ফোন কলের হ্যাশ সম্পর্কে বিভিন্ন ধরণের ফলাফল পাওয়া যায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে।
এছাড়াও এই শীর্ষস্থানীয় অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ্লিকেশন আপনাকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ বিহেরিয়ার ভিজ্যুলাইজ করার ক্ষমতা দেয়।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — DroidBox
৯. APKInspector 
APKInspector অ্যাপ্লিকেশনটি মুলত রিভার্স ইঞ্জিনিয়ারিং-এর জন্য। এই অ্যাপ্লিকেশন দিয়ে, আপনি একটি দারুন গ্রাফিকাল ফিচার এবং গভীর অন্তর্দৃষ্টি পেতে ব্যবহারকারীদের জন্য গ্রাফিক বৈশিষ্ট্য এবং অ্যানালাইসেস ফাংশন পাবেন যেটা আপনাকে গভীর পর্যন্ত ঢুকতে সাহায্য করবে। এই শক্তিশালী অ্যান্ড্রয়েড হ্যাকিং টুলটি আপনাকে কোনও অ্যান্ড্রয়েড অ্যাপের সোর্স কোড পেতে সাহায্য করবে এবং ক্রেডিট এবং লাইসেন্সটি মুছে ফেলার জন্য DEX কোডটিও দেখাবে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে— APKInspector
১০. Nmap 
ডেস্কটপের জন্য সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক স্ক্যানিং অ্যাপ্লিকেশনের এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য। Nmap, নন-রুট এবং রুট উভয় ফোনগুলিতেই কাজ করে। যদি আপনি একজন বিগেনার অ্যান্ড্রয়েড হ্যাকার হন, তাহলে এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটি অবশ্যই থাকতে হবে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — Nmap
১১. SSHDroid 
SSHDroid হল অ্যান্ড্রয়েডের জন্য তৈরী করা একটি SSH server implementation যেটা আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে একটি পিসিতে সংযুক্ত করে এবং 'terminal' এবং 'adb shell' মত কমান্ড চালানোর জন্য অ্যাকসেস দেয় ফাইল সম্পাদনা করার জন্য। এটি অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে যখন আপনি একটি রিমোট মেশিনে সংযুক্ত হন।
অ্যাপটি shared-key authentication, WiFi autostart whitelist, extended notification control ইত্যাদির মত অনেক ফিচারে ভরপুর।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — SSHDroid
১২. Wi-Fi Kill 
এই অ্যাপের সাথে অনেকেই পরিচিত। Wi-Fi Kill মূলত রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি দুর্দান্ত হ্যাকিং হাতিয়ার। এই টুল ব্যবহার করে, আপনার নেটওয়ার্কের সাথে সংযুক্ত যেকোনো ডিভাইসের ইন্টারনেট সংযোগ অক্ষম করতে দিতে পারেন। বাস্তবপক্ষে, এটি একটি ডিভাইসে যাওয়া প্যাকেট ডেটাগুলিকে ব্লক করে দেয়। এর সহজ ইন্টারফেসের জন্য যেকোনও নবজাতকও এই অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — WiFi Kill
১৩. Kali Linux NetHunter 
Kali Linux NetHunter অ্যান্ড্রয়েড চালিত নেক্সাস ডিভাইস এবং ওয়ানপ্লাস ডিভাইসের জন্য প্রথম ওপেন সোর্স পেন টেস্টিং প্ল্যাটফর্ম টুলস। এটাতে Wireless 802.11 frame injection, HID keyboard, 1-click MANA Evil Access Point setups, BadUSB MITM attacks প্রভৃতির মত অনেক টুল সাপোর্ট করে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — Kali Linux NetHunter
১৪. Fing - Network Scanner 
অ্যান্ড্রয়েডের জন্য এই জনপ্রিয় নেটওয়ার্ক স্ক্যানার অ্যাপ্লিকেশন হ্যাকার এবং নিরাপত্তা অফিসারদেরকে, কোন ডিভাইস ইন্টারনেটর সাথে কানেক্ট আছে, ডিভাইসগুলি ম্যাপ করা, নিরাপত্তা ঝুঁকিগুলি সনাক্তকরণ, অনুপ্রবেশকারীদের সন্ধান, নেটওয়ার্ক সমস্যাগুলি সমাধান ইত্যাদি কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। এটাতে ডজন খানেকেরও বেশি ফ্রি নেটওয়ার্ক টুলস আছে যেটা আপনার কাজকে সহজ করে দেবে
Fing-এর APK/Download লিঙ্ক এখানে — Fing
১৫. USB Cleaver 
USB Cleaver একটি ফ্রি অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপ যেটা সংযুক্ত উইন্ডোজ পিসি থেকে তথ্য চুরি করতে সক্ষম। এটি ব্রাউজার পাসওয়ার্ড, Wi-Fi পাসওয়ার্ড, নেটওয়ার্ক ইনফরমেশন ইত্যাদি অ্যাক্সেস করতে পারে।
এই হ্যাকিং অ্যাপ্লিকেশনটির APK/Download লিঙ্কটি এখানে — USB Cleaver
0 Comment "অ্যান্ড্রয়েড ফোনের জন্য ১৫টি সেরা হ্যাকিং অ্যাপস | 2017 সংস্করণ"
Post a Comment