সবাই কেমন আছেন ? আশা করি ভাল। আমিও ভালো আছি। ”লিনাক্স” নামটা একটা karnel - এর (মানে হল OS -এর প্রাণ) এটা সবাই জানে। এর প্রায় শ’খানেক ডিস্ট্রিবিউশন (সংক্ষেপে ডিস্ট্রো) আছে। আর এগুলো প্রায় প্রায়ই আপডেট হয়। এই জানুয়ারিতে (১০ পর্যন্ত) রিলিজ হওয়া কিছু আপডেট নিয়ে নিচে আলোচলা করা হল।
KaOS 2017.01
রিলিজ ডেট: জানুয়ারি 5, 2017
Kaos development নতুন বছর শুরু করল তাদের নতুন KaOS ISO দিয়ে (২০১৭-র জন্য)। Kaos 2017.01, এই rolling রিলিজ ডিস্ট্রো এর সর্বশেষ stable রিলিজ। এটাতে KDE Plasma 5.8.5, Frameworks 5.29.0, এবং KDE Applications 16.12.0 নতুন ফিচার যুক্ত হয়েছে। এটা Linux kernel 4.8.15 নির্ভর। মানে এটাতে Linux kernel 4.8.15 ব্যবহার করা হয়েছে।
- ডাউনলোড সহ এবং আরো বিস্তারিত এখানে
https://kaosx.us/news/2017/kaos01/
Linux Mint 18.1 Xfce Beta
রিলিজ ডেট: জানুয়ারি 5, 2017
Mint Project Linux Mint 18.1 Serena Xfce Beta রিলিজ করেছে। Mint 18.1 সর্বশেষ দীর্ঘমেয়াদী রিলিজ যেটা 2021 সাপোর্ট করবে। এই রিলিজে latest সফ্টওয়্যার রয়েছে, বাগ সংশোধন করা হয়েছে, এবং পরিমার্জনা করা হয়েছে। এটাতে Xfce 4.12, MDM 2.0 মত নতুন ফিচার যোগ করা হয়েছে। আর এটা Linux kernel 4.4, এবং Ubuntu 16.04 বেস তৈরি করা হয়েছে।
- আরো তথ্য এবং ডাউনলোড করার জন্য এখানে যান
http://blog.linuxmint.com/?p=3195
Arch Linux 2017.01.01
রিলিজ ডেট: 1 জানুয়ারি, 2017
ছুটির সময় কঠোর পরিশ্রম করে, Arch Linux ডেভেলপাররা তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হাজির করতে পেরেছে। Arch Linux 2017.01.01 Linux kernel 4.8.13 সঙ্গে প্রকাশ করা হয়। নতুন ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে ISO ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এবং existing ব্যবহারকারীরা সহজভাবে তাদের সিস্টেম আপডেট করতে পারেন।
- ডাউনলোড লিঙ্ক এবং আরও বিস্তারিত এখানে
https://www.archlinux.org/download/
Solus 2017.01.01
রিলিজ ডেট: 1 জানুয়ারি, 2017
২০১৭ সালের প্রথম দিনে, Solus Linux ডিস্ট্রিবিউশনের প্রথম ISO snapshot রিলিজ পায়। এটা সর্বশেষ Linux kernel 4.8.15 -এর একটা stable রিলিজ, ভালমানের multilingual সাপোর্টেড, MATE -এর জন্য Brik Menu, এবং সর্বশেষ NVIDIA ড্রাইভার নিয়ে আপডেট হয়েছে। এছাড়াও, সব প্রধান package গুলো আপডেট এবং improve করা হয়েছে।
0 Comment "লিনাক্স ডিস্ট্রিবিউশন রিলিজ (জানুয়ারি 2017) | Latest Releases"
Post a Comment